শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

এ্যাবের আয়োজনে মাঝে গম ও ভুট্টার বীজ বিতরণ নরসিংদীর মনোহরদীত

নরসিংদীর মনোহরদীতে খাদ্য উৎপাদন বৃদ্ধি, কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের ফসল উৎপাদনে উৎসাহিত করতে ৩ শতাধিক প্রান্তিক কৃষকের মাঝে উন্নত জাতের গম ও ভুট্টার বীজ বিতরণ করা হয়েছে। এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) সকালে মনোহরদী উপজেলার কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রত্যেক কৃষকের মাঝে ২০ কেজি গম ও ৩ কেজি ভুট্টার বীজ বিতরণ করা হয়।

কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মাহফুজ বাজ্জাজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এ্যাবের সদস্য সচিব ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মো. মাহবুবুর রহমান এবং প্রতিষ্ঠানটির গাজীপুর আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোস্তফা খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষিকে আরও সমৃদ্ধ করতে কৃষকদের উন্নত জাতের বীজ সরবরাহের পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান জরুরি। কৃষকদের হাতে মানসম্মত বীজ তুলে দেওয়ার পাশাপাশি সঠিক কৃষি পরামর্শ নিশ্চিত করা গেলে ফসলের উৎপাদন বাড়বে। একই সঙ্গে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহসিন কবির, কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় কৃষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

এ্যাবের আয়োজনে মাঝে গম ও ভুট্টার বীজ বিতরণ নরসিংদীর মনোহরদীত

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream