বাংলাদেশের প্রতিযোগী সবুর হোসেন পুরুষদের সাইক্লিং এর রোড রেসিংয়ে অংশ নিতে পারেননি। তিনি দুদিন আগে থেকে জ্বরে ভুগছিলেন।
স্থানীয় চিকিৎসকের কাছে পরামর্শের জন্য যান। পরীক্ষা-নিরীক্ষা তাকে করে ওষুধপত্র দেওয়া হয়। কিন্তু তারপরও বুধবার তার ইভেন্ট রোড রেসিংয়ে অংশগ্রহণের মতো ফিটনেস তিনি পাননি। সে কারণে এই ইভেন্টে তিনি অংশ নিতে পারেননি।
তবে এই ইভেন্টে বাংলাদেশের আরেকজন প্রতিযোগী শাহাদাত হোসেন অংশ নেন। তবে তিনিও পুরো রেস শেষ করতে পারেননি। প্রথম ল্যাপের পর প্রতিযোগিতা থেকে নিজেকে গুটিয়ে নেন।
বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পারভেজ হাসান জানান, জ্বরের কারণে শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও ফিটনেস ফিরে পাওয়ার জন্য সবুর হোসেন চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি ফিট হতে পারেননি। তাই এই ইভেন্ট থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন।
মতামত