মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
Bangla FM

এশিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ দলে যোগ দিলেন সামিত সোম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড

এশিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ দলে যোগ দিলেন সামিত সোম
এশিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ দলে যোগ দিলেন সামিত সোম

ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে প্রবাসী তারকা ফুটবলার সামিত সোম ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। জাতীয় ফুটবল দলের টিম ম্যানেজার ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এই মিডফিল্ডারকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করেন।

জাকার্তায় গত রোববার (২০ সেপ্টেম্বর) সকালে পৌঁছে বাংলাদেশ দল। দীর্ঘ ভ্রমণক্লান্তি কাটিয়ে উঠতে প্রথম দিনের অনুশীলনে বেশিরভাগ সময় স্ট্রেচিং ও রিকোভারি সেশনে সময় কাটান জামাল ভূঁইয়ারা। 

সামিত সোমের আগে বাংলাদেশ দলে যোগ দেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের তারকা ফুটবলার হামজা চৌধুরী ও বোরহাম উডের ফারহান আলী ওয়াহিদ। 

এবার সামিত সোমের যোগ দেওয়ায় এখন পরিপূর্ণ হলো বাংলাদেশ দল। দলের সঙ্গে মিলিত হয়ে এখন সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুরোদমে অনুশীলনে নামার প্রহর গুনছেন সবাই। 

প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপে গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলাদেশ, যেখানে হামজা-সামিতদের প্রতিপক্ষ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে দিয়ে শুরু, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। তিনটি ম্যাচই হবে জাকার্তার ঐতিহাসিক গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ দলে যোগ দিলেন সামিত সোম

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে প্রবাসী তারকা ফুটবলার সামিত সোম ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। জাতীয় ফুটবল দলের টিম ম্যানেজার ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এই মিডফিল্ডারকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করেন।

জাকার্তায় গত রোববার (২০ সেপ্টেম্বর) সকালে পৌঁছে বাংলাদেশ দল। দীর্ঘ ভ্রমণক্লান্তি কাটিয়ে উঠতে প্রথম দিনের অনুশীলনে বেশিরভাগ সময় স্ট্রেচিং ও রিকোভারি সেশনে সময় কাটান জামাল ভূঁইয়ারা। 

সামিত সোমের আগে বাংলাদেশ দলে যোগ দেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের তারকা ফুটবলার হামজা চৌধুরী ও বোরহাম উডের ফারহান আলী ওয়াহিদ। 

এবার সামিত সোমের যোগ দেওয়ায় এখন পরিপূর্ণ হলো বাংলাদেশ দল। দলের সঙ্গে মিলিত হয়ে এখন সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুরোদমে অনুশীলনে নামার প্রহর গুনছেন সবাই। 

প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপে গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলাদেশ, যেখানে হামজা-সামিতদের প্রতিপক্ষ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে দিয়ে শুরু, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। তিনটি ম্যাচই হবে জাকার্তার ঐতিহাসিক গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream