রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Bangla FM

সেভিয়ায় প্রতিশোধের মিশনে রাফিনিয়ার হ্যাটট্রিক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড

সেভিয়ায় প্রতিশোধের মিশনে রাফিনিয়ার হ্যাটট্রিক
সেভিয়ায় প্রতিশোধের মিশনে রাফিনিয়ার হ্যাটট্রিক

সেভিয়ার মাঠে গত মৌসুমের ক্ষতটা এখনো দগদগে থাকলেও এবার আর ভুল করেনি নতুন মৌসুমে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা দলটি। মধুর প্রতিশোধ প্রতিপক্ষের ডেরায় ফিরেই নিলো। আর সেই প্রতিশোধের মঞ্চে আলো কেড়ে নিলেন দুর্দান্ত ফর্মে থাকা রাফিনিয়া, এক সপ্তাহের ব্যবধানে যিনি উপহার দিলেন টানা দ্বিতীয় হ্যাটট্রিক।

রামোন সানচেজ পিজুয়ানে পিছিয়ে পড়ে ৩-১ গোলে জিতল বার্সেলোনা। কাতালান ক্লাব চলতি মৌসুমে এনিয়ে সব প্রতিযোগিতা মিলে অষ্টম জয় পেল।

গত সপ্তাহে রেসিং সান্তান্দারের বিপক্ষে বার্সার ৭-২ গোলের জয়ে তিন গোল করেছিলেন রাফিনিয়া। চার দিনের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন তিনি। ২৯ বছর বয়সী ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলে ১৪ গোল করলেন।

১৯তম মিনিটে ইউসুফ ফোফানার হেডে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে দ্রুত জবাব দেন রাফিনিয়া। তিন মিনিটের মধ্যে আন্দ্রেস ক্রিস্টেনসেনের পাস ধরে নিচু ও কোনাকুনি শটে জাল কাঁপান তিনি।

ব্রাজিলিয়ান তারকার দ্বিতীয় গোল এসেছে দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে। লামিন ইয়ামালের বক্সের ভেতরে বাড়ানো বলে হেড করেন তিনি। ৬৪তম মিনিটে রাফিনিয়ার একটি শট পোস্টে লাগলেও পাঁচ মিনিট পর হ্যাটট্রিক করে ফেলেন।

বিষয় : রাফিনিয়া বার্সা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সেভিয়ায় প্রতিশোধের মিশনে রাফিনিয়ার হ্যাটট্রিক

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সেভিয়ার মাঠে গত মৌসুমের ক্ষতটা এখনো দগদগে থাকলেও এবার আর ভুল করেনি নতুন মৌসুমে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা দলটি। মধুর প্রতিশোধ প্রতিপক্ষের ডেরায় ফিরেই নিলো। আর সেই প্রতিশোধের মঞ্চে আলো কেড়ে নিলেন দুর্দান্ত ফর্মে থাকা রাফিনিয়া, এক সপ্তাহের ব্যবধানে যিনি উপহার দিলেন টানা দ্বিতীয় হ্যাটট্রিক।

রামোন সানচেজ পিজুয়ানে পিছিয়ে পড়ে ৩-১ গোলে জিতল বার্সেলোনা। কাতালান ক্লাব চলতি মৌসুমে এনিয়ে সব প্রতিযোগিতা মিলে অষ্টম জয় পেল।

গত সপ্তাহে রেসিং সান্তান্দারের বিপক্ষে বার্সার ৭-২ গোলের জয়ে তিন গোল করেছিলেন রাফিনিয়া। চার দিনের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন তিনি। ২৯ বছর বয়সী ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলে ১৪ গোল করলেন।

১৯তম মিনিটে ইউসুফ ফোফানার হেডে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে দ্রুত জবাব দেন রাফিনিয়া। তিন মিনিটের মধ্যে আন্দ্রেস ক্রিস্টেনসেনের পাস ধরে নিচু ও কোনাকুনি শটে জাল কাঁপান তিনি।

ব্রাজিলিয়ান তারকার দ্বিতীয় গোল এসেছে দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে। লামিন ইয়ামালের বক্সের ভেতরে বাড়ানো বলে হেড করেন তিনি। ৬৪তম মিনিটে রাফিনিয়ার একটি শট পোস্টে লাগলেও পাঁচ মিনিট পর হ্যাটট্রিক করে ফেলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream