সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমদিনেই নামবে বাংলাদেশ, মুখোমুখি হবে ভুটানের। এই ম্যাচে থাকবেন না হামজা চৌধুরী, পরের ম্যাচে পাওয়া যাবে তাকে। ঘরের মাঠে জয়ে আসর শুরু করে দেশবাসীর প্রত্যাশা পূরণের পাশাপাশি পরের ম্যাচে হামজাকে জয়ী মঞ্চে স্বাগত জানাতে চান স্বাগতিক অধিনায়ক তপু বর্মণ। ম্যাচের আগেরদিন দলের সার্বিক বিষয়ে কথা বলেছেন তারকা ডিফেন্ডার।
আট বছর পর চর্তুথবার সাফ আয়োজন করছে বাংলাদেশ। দ্বিতীয় শিরোপা জেতার লক্ষ্য নিয়ে জাতীয় স্টেডিয়াম ভুটানের বিপক্ষে শুভ যাত্রা করতে চায় স্বাগতিকরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। উদ্বোধনী ম্যাচে বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
ম্যাচের আগেরদিন অধিনায়কত্ব পাওয়া তপু বর্মণ বললেন, ‘যখন টুর্নামেন্ট খেলবেন, প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। জেতার জন্য নামবো এবং ভালো ফুটবল উপহার দিতে চাই পুরো বাংলাদেশকে। ২৩ বছর পর একটা ভালো সুযোগ এসেছেন, আমরা মিস করতে চাই না। পুরো বাংলাদেশের মানুষ যারা ফুটবল ভালোবাসেন, তাদের আহ্বান করব আমাদের সমর্থন করেন এবং মন দিয়ে সমর্থন করেন। আমরা যেন জয় উপহার দিতে পারি। আমরা চাই ট্রফি। সেটার জন্যই মাঠে নামব এবং ভালো খেলা উপহার দেব প্রথম ম্যাচে।’
হামজাকে নিয়ে তপু বলেছেন, ‘এই ম্যাচে হামজাকে অনেক মিস করব। আসলে তার মতো লিডারশিপ আমাদের দল খুবই খুবই প্রয়োজন। অনেক আগেই জানি হামজা প্রথম ম্যাচ খেলতে পারবেন না। আসলে ভুটানের সাথে আমরা জিততে চাই। হামজা এসে যেন একটা ভালো মনোবল নিয়ে আমাদের সাথে থাকতে পারেন। তাকে একটা ভালোভাবে স্বাগতম জানাতে চাই, সেটা হল, ভুটানের বিপক্ষে জয় দিয়ে।’
মতামত