মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
Bangla FM

সারিয়াকান্দিতে বালু বিক্রি নিয়ে ২ পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া

সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার নারচী ইউনিয়নের চরগোদাগাড়ি এলাকায় বাঙালী নদীর তীর সংলগ্ন স্থান থেকে বিগত সরকারের সময় উত্তোলন করা বালু বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বাঙালী নদীর তীর সংলগ্ন এলাকায়   বিগত সরকারের সময় উত্তোলন করে রাখা বালু বিক্রিকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এক পর্যায়ে গ্রামবাসীরা রাস্তা বন্ধ করে বাঁশের বেড়া দিয়ে যান চলাচলে 

প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এদিকে বালু উত্তোলন করা পয়েন্ট থেকে একটি বালুবাহী ট্রাক্টর জব্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। বালু উত্তোলন ও বিক্রির বৈধতা এবং সংশ্লিষ্টদের ভূমিকা নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় ও এলাকাবাসীরা জানান, নদীর তীর সংলগ্ন এলাকায় বালু নিয়ে বিরোধের স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। উপজেলা  প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে প্রকৃত বিষয় উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে বালু বিক্রি নিয়ে ২ পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার নারচী ইউনিয়নের চরগোদাগাড়ি এলাকায় বাঙালী নদীর তীর সংলগ্ন স্থান থেকে বিগত সরকারের সময় উত্তোলন করা বালু বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বাঙালী নদীর তীর সংলগ্ন এলাকায়   বিগত সরকারের সময় উত্তোলন করে রাখা বালু বিক্রিকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এক পর্যায়ে গ্রামবাসীরা রাস্তা বন্ধ করে বাঁশের বেড়া দিয়ে যান চলাচলে 

প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এদিকে বালু উত্তোলন করা পয়েন্ট থেকে একটি বালুবাহী ট্রাক্টর জব্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। বালু উত্তোলন ও বিক্রির বৈধতা এবং সংশ্লিষ্টদের ভূমিকা নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় ও এলাকাবাসীরা জানান, নদীর তীর সংলগ্ন এলাকায় বালু নিয়ে বিরোধের স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। উপজেলা  প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে প্রকৃত বিষয় উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream