মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
Bangla FM

চার ককটেল বিস্ফোরণে বাউফলে আতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ

আবু রায়হান
আবু রায়হান উপজেলা প্রতিনিধি
| ফটো কার্ড

চার ককটেল বিস্ফোরণে বাউফলে আতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ

পটুয়াখালীর বাউফল পৌর শহরে প্রায় এক মিনিটের ব্যবধানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাউফল থানার অদূরে পাবলিক মাঠ, কুন্ডপট্টি, গোলাবাড়ী ও উপজেলা পরিষদের সামনের এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে পৌর শহরের বিভিন্ন স্থানে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। পরে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়।

স্থানীয়দের ভাষ্য, প্রায় এক মিনিটের ব্যবধানে পৌর শহরের বিভিন্ন স্থান থেকে ৫ থেকে ৬টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে পুলিশ চারটি ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ঘটনার পর রাত পৌনে ১০টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আজকে একটি বিশেষ প্রোগ্রাম ছিল। সেই বিশেষ প্রোগ্রামের পর এটি একটি ফাজলামো। সেই ফাজলামির কারণটা কী, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চার ককটেল বিস্ফোরণে বাউফলে আতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পটুয়াখালীর বাউফল পৌর শহরে প্রায় এক মিনিটের ব্যবধানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাউফল থানার অদূরে পাবলিক মাঠ, কুন্ডপট্টি, গোলাবাড়ী ও উপজেলা পরিষদের সামনের এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে পৌর শহরের বিভিন্ন স্থানে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। পরে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়।

স্থানীয়দের ভাষ্য, প্রায় এক মিনিটের ব্যবধানে পৌর শহরের বিভিন্ন স্থান থেকে ৫ থেকে ৬টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে পুলিশ চারটি ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ঘটনার পর রাত পৌনে ১০টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আজকে একটি বিশেষ প্রোগ্রাম ছিল। সেই বিশেষ প্রোগ্রামের পর এটি একটি ফাজলামো। সেই ফাজলামির কারণটা কী, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream