সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
Bangla FM

পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

| ফটো কার্ড

পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

পিরোজপুর প্রতিনিধি:

জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) জিয়া মঞ্চ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের সিও অফিস মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান শেখ, যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস মাঝি, সাবেক সদস্য সচিব মো. মাসুদ শেখ, যুগ্ম আহ্বায়ক এস এম রেজাউল ইসলাম বাদশা, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জাহাঙ্গীর ও সাবেক সদস্য সচিব রহিম শেখ। এ ছাড়া জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্যে নেতারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার সুযোগ। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

বিষয় : পিরোজপুরে জিয়া মঞ্চ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পিরোজপুর প্রতিনিধি:

জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) জিয়া মঞ্চ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের সিও অফিস মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান শেখ, যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস মাঝি, সাবেক সদস্য সচিব মো. মাসুদ শেখ, যুগ্ম আহ্বায়ক এস এম রেজাউল ইসলাম বাদশা, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জাহাঙ্গীর ও সাবেক সদস্য সচিব রহিম শেখ। এ ছাড়া জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্যে নেতারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার সুযোগ। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream