কুড়িগ্রাম-১(ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের এমপির ব্যক্তিগত সহকারি এরশাদুল হক এর নামে মিথ্যা ও বিভ্রান্তিকর পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ও ছবি প্রচার করায় ৬ ব্যক্তির নামে অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার রাতে নাগেশ্বরী থানায় এই অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে জানানো হয়েছে, সম্প্রতি একটি তরুণিকে ঘিরে আপত্তিকর অবস্থায় বিএনপির এক নেতার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জানাগেছে, প্রকৃত ভিডিওটি পঞ্চগড় জেলার ওলামা দলের এক সদস্যের সাথে সংশ্লিষ্ট। অভিযোগে বলা হয়েছে ঘটনাটি পঞ্চগড় জেলার হলেও কতিপয় ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে উক্ত ভিডিও ও ছবিকে ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের এপিএস (ব্যক্তিগত সহকারি) ও জামায়াতে ইসলামীর একজন নেতার ছবি পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে প্রচার করে।
এ ঘটনার সাথে কোন ভাবেই জড়িত নয়, এপিএস এরশাদুল হককে জড়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি প্রচারের ফলে আনোয়ারুল ইসলাম এমপি ও জামায়াতে ইসলামীর সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এধরণের মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলো আবদুল্লাহ আল লিমন, সেলিম মিয়া, সাইদুল ইসলাম, আরমান , জাহাঙ্গীর আলম ও ন্যাশনালিষ্ট ফাইটার।
নাগেশ্বরী থানার ওসি এনামুল হক প্রধান সাধারণ ডায়রী করার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত