মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
Bangla FM

জয়পুরহাটে চাঞ্চল্যকর সাজেদা হত্যা মামলা: ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় চাঞ্চল্যকর গৃহবধূ সাজেদা ইসলাম সাজু (৩৭) হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক খন্দকার হাসিবুল হাসান এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় পূর্বশত্রুতা ও পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ সাজেদা ইসলাম সাজুকে নির্মমভাবে হত্যা করা হয়। পরবর্তীতে নিহতের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

মামলার শুনানি চলাকালে দীর্ঘ সাক্ষ্যগ্রহণ, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক এবং প্রদর্শিত আলামত পর্যালোচনা শেষে বিজ্ঞ বিচারক দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কড়া নিরাপত্তায় জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে চাঞ্চল্যকর সাজেদা হত্যা মামলা: ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় চাঞ্চল্যকর গৃহবধূ সাজেদা ইসলাম সাজু (৩৭) হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক খন্দকার হাসিবুল হাসান এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় পূর্বশত্রুতা ও পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ সাজেদা ইসলাম সাজুকে নির্মমভাবে হত্যা করা হয়। পরবর্তীতে নিহতের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

মামলার শুনানি চলাকালে দীর্ঘ সাক্ষ্যগ্রহণ, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক এবং প্রদর্শিত আলামত পর্যালোচনা শেষে বিজ্ঞ বিচারক দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কড়া নিরাপত্তায় জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream