মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
Bangla FM

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহরাব হোসেন ভুট্টো (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজের পেছনে তুজলপুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহরাব হোসেন ভুট্টো পাটকেলঘাটা থানার মির্জাপুরের নওয়াপাড়া গ্রামের বাবলু দফাদারের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে তুজলপুর মাঠ এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন সোহরাব। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। স্থানীয়দের দাবি, সোহরাব এর আগেও চুরির ঘটনায় জড়িত ছিলেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রান্সফরমার চুরি করতে গিয়েছিলেন। সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।##

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহরাব হোসেন ভুট্টো (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজের পেছনে তুজলপুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহরাব হোসেন ভুট্টো পাটকেলঘাটা থানার মির্জাপুরের নওয়াপাড়া গ্রামের বাবলু দফাদারের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে তুজলপুর মাঠ এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন সোহরাব। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। স্থানীয়দের দাবি, সোহরাব এর আগেও চুরির ঘটনায় জড়িত ছিলেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রান্সফরমার চুরি করতে গিয়েছিলেন। সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।##

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream