বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Bangla FM

পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে সৈয়দপুর রাজনৈতিক যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

পরিকল্পিতভাবে নানা অঘটন ঘটলোর মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজনৈতিক জেলা যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচী পালন করা হয়। 

শহীদ ডা. জিকরুল হক সড়কের জেলা বিএনপি অফিস থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নেতা রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন।

সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজ। বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক রেজওয়ান আক্তার পাপ্পু,  সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, পৌর আহ্বায়ক সালাম রেজা, সদস্য সচিব কামরান উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান। 

বক্তারা সাম্প্রতিক সময়ে নানা অরাজক কর্মকান্ডের মাধ্যমে দেশের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানান। তারা এমন দেশ বিরোধী কার্যক্রমের মাধ্যমে সরকারকে বিব্রত করার জন্য বিরোধীদলসহ পতিত ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গদের বিরত থাকার আহবান জানান। 

নয়তো জাতীয়তাবাদী শক্তি এই দূর্বৃত্তপনার দাঁতভাঙ্গা জবাব দিবে বলে হুশিয়ার করেন। সেই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃতিত্বপূর্ণ নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল ভূমিকার প্রসংশা করেন এবং তাঁর নেতৃত্বে দেশ তথা সৈয়দপুরের উন্নয়নে সকলকে সহযোগিতার আহ্বান জানান। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে সৈয়দপুর রাজনৈতিক যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পরিকল্পিতভাবে নানা অঘটন ঘটলোর মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজনৈতিক জেলা যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচী পালন করা হয়। 

শহীদ ডা. জিকরুল হক সড়কের জেলা বিএনপি অফিস থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নেতা রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন।

সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজ। বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক রেজওয়ান আক্তার পাপ্পু,  সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, পৌর আহ্বায়ক সালাম রেজা, সদস্য সচিব কামরান উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান। 

বক্তারা সাম্প্রতিক সময়ে নানা অরাজক কর্মকান্ডের মাধ্যমে দেশের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানান। তারা এমন দেশ বিরোধী কার্যক্রমের মাধ্যমে সরকারকে বিব্রত করার জন্য বিরোধীদলসহ পতিত ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গদের বিরত থাকার আহবান জানান। 

নয়তো জাতীয়তাবাদী শক্তি এই দূর্বৃত্তপনার দাঁতভাঙ্গা জবাব দিবে বলে হুশিয়ার করেন। সেই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃতিত্বপূর্ণ নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল ভূমিকার প্রসংশা করেন এবং তাঁর নেতৃত্বে দেশ তথা সৈয়দপুরের উন্নয়নে সকলকে সহযোগিতার আহ্বান জানান। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream