বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Bangla FM

সামান্য বৃষ্টিতেই সদরপুর বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে ব্যবসায়ী-ক্রেতারা

তানভীর তুহিন
তানভীর তুহিন স্টাফ রিপোর্টার
| ফটো কার্ড

সামান্য বৃষ্টিতেই সদরপুর বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে ব্যবসায়ী-ক্রেতারা
সামান্য বৃষ্টিতেই সদরপুর বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে ব্যবসায়ী-ক্রেতারা

সামান্য বৃষ্টিতেই ফরিদপুরের সদরপুর বাজারের বিভিন্ন গলিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। জমে থাকা পানি ও কাদার কারণে চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী ও ক্রেতারা। বৃষ্টির পর বাজারের সড়ক ও গলিতে পানি জমে থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বৃষ্টির পর সদরপুর বাজারের বিভিন্ন গলিতে এমন চিত্র দেখা যায়। কোথাও অতিরিক্ত পানি জমে না থাকলেও সড়কে জমে থাকা পানি ও কাদার কারণে পথচারীদের সাবধানে চলাচল করতে হচ্ছে। এতে বাজারে আসা ক্রেতা ও ব্যবসায়ীদের ভোগান্তি বেড়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারের গুরুত্বপূর্ণ গলিগুলোতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। দীর্ঘ সময় পানি জমে থাকলে ক্রেতাদের চলাচলে সমস্যা হয় এবং ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ে।

ক্রেতারা জানান, বাজারের প্রধান গলিতে নিয়মিত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও সড়কের প্রয়োজনীয় সংস্কার করা হলে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে আসতে পারে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সদরপুর বাজার কমিটির দৃষ্টি আকর্ষণ করেছেন।

ব্যবসায়ী ও স্থানীয়দের দাবি, বাজারের প্রধান গলির জলাবদ্ধতার স্থায়ী সমাধানে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা, নালা-নর্দমা পরিষ্কার এবং প্রয়োজনীয় সংস্কারকাজ করা হোক। এতে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সামান্য বৃষ্টিতেই সদরপুর বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে ব্যবসায়ী-ক্রেতারা

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সামান্য বৃষ্টিতেই ফরিদপুরের সদরপুর বাজারের বিভিন্ন গলিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। জমে থাকা পানি ও কাদার কারণে চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী ও ক্রেতারা। বৃষ্টির পর বাজারের সড়ক ও গলিতে পানি জমে থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বৃষ্টির পর সদরপুর বাজারের বিভিন্ন গলিতে এমন চিত্র দেখা যায়। কোথাও অতিরিক্ত পানি জমে না থাকলেও সড়কে জমে থাকা পানি ও কাদার কারণে পথচারীদের সাবধানে চলাচল করতে হচ্ছে। এতে বাজারে আসা ক্রেতা ও ব্যবসায়ীদের ভোগান্তি বেড়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারের গুরুত্বপূর্ণ গলিগুলোতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। দীর্ঘ সময় পানি জমে থাকলে ক্রেতাদের চলাচলে সমস্যা হয় এবং ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ে।

ক্রেতারা জানান, বাজারের প্রধান গলিতে নিয়মিত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও সড়কের প্রয়োজনীয় সংস্কার করা হলে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে আসতে পারে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সদরপুর বাজার কমিটির দৃষ্টি আকর্ষণ করেছেন।

ব্যবসায়ী ও স্থানীয়দের দাবি, বাজারের প্রধান গলির জলাবদ্ধতার স্থায়ী সমাধানে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা, নালা-নর্দমা পরিষ্কার এবং প্রয়োজনীয় সংস্কারকাজ করা হোক। এতে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream