মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ব্যানার-পোস্টারে আড়াল চরভদ্রাসন উপজেলা পরিষদের মূল গেট, সৌন্দর্য নিয়ে প্রশ্ন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের মূল গেটের সামনে ও আশপাশের এলাকায় ব্যানার, পোস্টারসহ বিভিন্ন প্রচারণামূলক সামগ্রীর ছড়াছড়ি। এতে উপজেলা পরিষদের দৃষ্টিনন্দন প্রবেশপথের সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে পড়েছে। তৈরি হয়েছে এলোমেলো ও অপরিচ্ছন্ন পরিবেশ।

উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ প্রবেশপথের আশপাশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রচারণামূলক ব্যানার-পোস্টার লাগানোর কারণে মূল গেটের স্বাভাবিক দৃশ্যও অনেকটা আড়ালে পড়ে গেছে। এতে সরকারি গুরুত্বপূর্ণ এই স্থাপনার সৌন্দর্য ও পরিবেশ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি স্থাপনার প্রবেশপথ ও আশপাশের এলাকায় যত্রতত্র ব্যানার-পোস্টার লাগানোর কারণে একদিকে যেমন সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশও অপরিচ্ছন্ন ও বিশৃঙ্খল দেখাচ্ছে। তারা দ্রুত এসব ব্যানার-পোস্টার অপসারণ করে উপজেলা পরিষদের মূল গেটের সৌন্দর্য ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, “তাদেরকে আগে বলব এগুলো সরিয়ে ফেলার জন্য। যদি তারা না সরায়, পরবর্তীতে আমরা ব্যবস্থা গ্রহণ করব।”

সচেতন মহল মনে করছে, উপজেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় ব্যানার-পোস্টার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। দ্রুত এসব প্রচারণামূলক সামগ্রী সরানো হলে উপজেলা পরিষদের মূল গেটের সৌন্দর্য ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ব্যানার-পোস্টারে আড়াল চরভদ্রাসন উপজেলা পরিষদের মূল গেট, সৌন্দর্য নিয়ে প্রশ্ন

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের মূল গেটের সামনে ও আশপাশের এলাকায় ব্যানার, পোস্টারসহ বিভিন্ন প্রচারণামূলক সামগ্রীর ছড়াছড়ি। এতে উপজেলা পরিষদের দৃষ্টিনন্দন প্রবেশপথের সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে পড়েছে। তৈরি হয়েছে এলোমেলো ও অপরিচ্ছন্ন পরিবেশ।

উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ প্রবেশপথের আশপাশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রচারণামূলক ব্যানার-পোস্টার লাগানোর কারণে মূল গেটের স্বাভাবিক দৃশ্যও অনেকটা আড়ালে পড়ে গেছে। এতে সরকারি গুরুত্বপূর্ণ এই স্থাপনার সৌন্দর্য ও পরিবেশ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি স্থাপনার প্রবেশপথ ও আশপাশের এলাকায় যত্রতত্র ব্যানার-পোস্টার লাগানোর কারণে একদিকে যেমন সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশও অপরিচ্ছন্ন ও বিশৃঙ্খল দেখাচ্ছে। তারা দ্রুত এসব ব্যানার-পোস্টার অপসারণ করে উপজেলা পরিষদের মূল গেটের সৌন্দর্য ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, “তাদেরকে আগে বলব এগুলো সরিয়ে ফেলার জন্য। যদি তারা না সরায়, পরবর্তীতে আমরা ব্যবস্থা গ্রহণ করব।”

সচেতন মহল মনে করছে, উপজেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় ব্যানার-পোস্টার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। দ্রুত এসব প্রচারণামূলক সামগ্রী সরানো হলে উপজেলা পরিষদের মূল গেটের সৌন্দর্য ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream