নতুন ঘোষণা করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুবদলের কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সমাবেশ ও আনন্দ মিছিল করেছেন কুষ্টিয়া জেলা যুবদল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নবগঠিত জেলা যুবদলের সভাপতি ফুয়াদ রেজা ফাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনির সঞ্চালনায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক মো. কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
বক্তারা নতুন কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার মাধ্যমে যুবদলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হবে। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি একে বিশ্বাস বাবু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা কানাই, কুষ্টিয়া শহর যুবদলের সভাপতি প্রার্থী শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।
সমাবেশ শেষে নতুন কমিটি ঘোষণায় আনন্দ প্রকাশ করে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি কুষ্টিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটারফ্লাই মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা যুবদলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
নবগঠিত কমিটির নেতারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ফুয়াদ রেজা ফাহিমকে সভাপতি ও জিল্লুর রহমান জনিকে সাধারণ সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল।
মতামত