শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
Bangla FM

মাদক মুক্ত সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

মাদক মুক্ত সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
মাদক মুক্ত সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন সমাজকল্যাণ মন্ত্রীঃ

মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়, এ ক্ষেত্রে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, “আপনাদের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে একা মাদক নিয়ন্ত্রণে সফল হওয়া সম্ভব নয়। মাদকমুক্ত সমাজ গড়তে পাড়া-মহল্লার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। কাহারা মাদক সরবরাহ কাজে জড়িত তাদের চিহ্নিত করুন মাদক প্রতিরোধ কমিটি ও পুলিশ কে তথ্য দিন। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।”

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিরামপুরের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার বিনাইল ইউনিয়ন  বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান। মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’ উল্লেখ করে তিনি বলেন, জনসচেতনতা ও জনগণের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই এই ভয়াবহ সামাজিক ব্যাধি মোকাবিলা করা সম্ভব।

মতবিনিময় সভায়  মন্ত্রীর সহকারী একান্ত সচিব  ডা: মো: জাভেদ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা,  উপজেলা সভাপতি বিএনপির মিয়া শফিকুল আলম মামুন , সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অংগ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মাদক মুক্ত সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়, এ ক্ষেত্রে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, “আপনাদের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে একা মাদক নিয়ন্ত্রণে সফল হওয়া সম্ভব নয়। মাদকমুক্ত সমাজ গড়তে পাড়া-মহল্লার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। কাহারা মাদক সরবরাহ কাজে জড়িত তাদের চিহ্নিত করুন মাদক প্রতিরোধ কমিটি ও পুলিশ কে তথ্য দিন। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।”

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিরামপুরের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার বিনাইল ইউনিয়ন  বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান। মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’ উল্লেখ করে তিনি বলেন, জনসচেতনতা ও জনগণের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই এই ভয়াবহ সামাজিক ব্যাধি মোকাবিলা করা সম্ভব।

মতবিনিময় সভায়  মন্ত্রীর সহকারী একান্ত সচিব  ডা: মো: জাভেদ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা,  উপজেলা সভাপতি বিএনপির মিয়া শফিকুল আলম মামুন , সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অংগ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream