জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণের শুরুতেই ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় দেওয়া বক্তব্যে তিনি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করেন।
ভাষণের শুরুতে তারেক রহমান বলেন, বাংলাদেশের সব শহীদ মুক্তিযোদ্ধার প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন। স্বাধীনতার পর থেকে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদানও স্মরণ করেন তিনি।
একই সঙ্গে ২০২৪ সালের জুলাই-আগস্টে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতিও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসন ও শোষণের বিরুদ্ধে দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশ বর্তমানে ফ্যাসিবাদমুক্ত হয়েছে।
তিনি আরও বলেন, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনে দেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এ জন্য তিনি দেশের গণতন্ত্রকামী জনগণকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, জনগণই তাদের সব রাজনৈতিক ক্ষমতার উৎস—এমন বিশ্বাস নিয়েই তারা কাজ করছেন।
মতামত