দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী কোনো শক্তির বাংলাদেশে জায়গা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ’ শীর্ষক এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা গাজী মো. সেলিম রেজা।
রিজভী বলেন, যারা বাংলাদেশকে উপনিবেশে পরিণত করতে কিংবা তাবেদার রাষ্ট্র বানাতে চায়, তাদের বিরুদ্ধে বিএনপি ও জাতীয়তাবাদী ওলামা দল রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, তার পরিবারের তিন প্রজন্মের ধারাবাহিকতায় তারেক রহমান তৃতীয় প্রতিনিধি হিসেবে জাতিসংঘে বক্তব্য দিয়েছেন। এর আগে তার বাবা ১৯৮০ সালে এবং মা ১৯৯২ সালে সেখানে বক্তব্য দিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, কোনো পাতানো বা মধ্যরাতের নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসেনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এবং বিএনপির জোট সরকার ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, জনগণের কল্যাণ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই বিএনপি সরকার কাজ করছে।
মতামত