শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
Bangla FM

সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার
সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯, সিপিসি-৩-এর অভিযানে ৯০ বোতল বিদেশি মদসহ মো. আমিনুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫ মিনিটের দিকে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রতারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রতারগাঁও গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আভিযানিক দল জানতে পারে, রতারগাঁও এলাকার একটি পুকুরপাড়ে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সকাল ৮টা ৫ মিনিটের দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি প্লাস্টিকের বস্তা মাথায় নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে মাদকদ্রব্য থাকার বিষয়টি জানা যায়। তার সঙ্গে থাকা সাদা রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আমিনুল ইসলাম জানিয়েছেন, তিনি সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে এসআরবি জানিয়েছে।

এসআরবি-৯ জানায়, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯, সিপিসি-৩-এর অভিযানে ৯০ বোতল বিদেশি মদসহ মো. আমিনুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫ মিনিটের দিকে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রতারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রতারগাঁও গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আভিযানিক দল জানতে পারে, রতারগাঁও এলাকার একটি পুকুরপাড়ে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সকাল ৮টা ৫ মিনিটের দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি প্লাস্টিকের বস্তা মাথায় নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে মাদকদ্রব্য থাকার বিষয়টি জানা যায়। তার সঙ্গে থাকা সাদা রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আমিনুল ইসলাম জানিয়েছেন, তিনি সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে এসআরবি জানিয়েছে।

এসআরবি-৯ জানায়, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream