বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
Bangla FM

মানিকগঞ্জের সিংগাইরে শিশু ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

মানিকগঞ্জের সিংগাইরে শিশু ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার
সংগৃহীত ছবি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২৮ মাস বয়সী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে আপন চাচা নীরব হোসেনকে (১৮) গ্রেফতার করেছে থানাপুলিশ। বুধবার(২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বলধরা ইউনিয়নের তেলিখোলা এলাকা থেকে তাকে আটক করে সিংগাইর থানায় নেওয়া হয়। আটককৃত-নীরব ওই এলাকার ফরশেদ আলীর ছেলে।

বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সিংগাইর থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানাগেছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে শিশুটির বাবা কাজে চলে যান। এসময় তার স্ত্রী ও ছোট মেয়ে বাড়িতে ছিলেন। এই দিন বেলা ১১টার দিকে শিশুটিকে তার চাচা নীরব দাদার বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ।  দুপুরের দিকে শিশুটির কান্নার শব্দ শুনে তার মা সেখানে গেলে নীরবকে ঘর থেকে বের হতে দেখেন। এসময় শিশুটির অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ হলে বিষয়টি পরিবারকে জানান।

পরে পরিবারের সদস্যরা শিশুটিকে সিংগাইরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়ার পর সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠান।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাজহারুল ইসলাম জানান,

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ভিকটিমের বাবা শিশির বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মানিকগঞ্জের সিংগাইরে শিশু ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২৮ মাস বয়সী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে আপন চাচা নীরব হোসেনকে (১৮) গ্রেফতার করেছে থানাপুলিশ। বুধবার(২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বলধরা ইউনিয়নের তেলিখোলা এলাকা থেকে তাকে আটক করে সিংগাইর থানায় নেওয়া হয়। আটককৃত-নীরব ওই এলাকার ফরশেদ আলীর ছেলে।

বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সিংগাইর থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানাগেছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে শিশুটির বাবা কাজে চলে যান। এসময় তার স্ত্রী ও ছোট মেয়ে বাড়িতে ছিলেন। এই দিন বেলা ১১টার দিকে শিশুটিকে তার চাচা নীরব দাদার বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ।  দুপুরের দিকে শিশুটির কান্নার শব্দ শুনে তার মা সেখানে গেলে নীরবকে ঘর থেকে বের হতে দেখেন। এসময় শিশুটির অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ হলে বিষয়টি পরিবারকে জানান।

পরে পরিবারের সদস্যরা শিশুটিকে সিংগাইরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়ার পর সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠান।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাজহারুল ইসলাম জানান,

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ভিকটিমের বাবা শিশির বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream