বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
Bangla FM

বিভাগীয় পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত বিরলের তাজ আল মিনার

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় রংপুর বিভাগীয় পর্যায়ে গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন দিনাজপুরের বিরল উপজেলার ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ আল মিনার।

তাঁর এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়েছে।

রংপুর বিভাগীয় উপপরিচালক আজিজুল রহমান স্বাক্ষরিত তথ্যের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে রংপুর বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষকদের তালিকা প্রকাশের অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের গুণী প্রধান শিক্ষক হিসেবে তাজ আল মিনারের নাম ঘোষণা করা হয়।

জানা যায়, বিরল উপজেলার ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন তাজ আল মিনার। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে আধুনিক কলাকৌশলের প্রয়োগ, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে তিনি কাজ করে আসছেন। তাঁর এসব কার্যক্রমের স্বীকৃতি হিসেবেই পর্যায়ক্রমে উপজেলা, জেলা এবং এবার বিভাগীয় পর্যায়ে সম্মান অর্জন করেছেন তিনি।

তাজ আল মিনার এর আগে ২০২৪ সালে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। এর আগে তিনি উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা অর্জন করেন। সর্বশেষ ২০২৬ সালে রংপুর বিভাগীয় পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় তাঁর অর্জনের তালিকায় নতুন মাত্রা যোগ হয়েছে।

নিজের এ অর্জনের অনুভূতি জানাতে গিয়ে প্রধান শিক্ষক তাজ আল মিনার বলেন, ‘কঠোর অধ্যবসায়, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ এবং পাঠদানের বিভিন্ন কলাকৌশল উন্নয়নের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছি।

শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও তাদের বিভিন্ন সমস্যা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল উন্নয়ন থেকে শুরু করে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে অবদান রাখার চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় উপজেলা পর্যায় থেকে শুরু করে ২০২৪ সালে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং এবার ২০২৬ সালে বিভাগীয় পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছি। এ স্বীকৃতিতে আমি নিজেকে ধন্য মনে করছি।

তাজ আল মিনার বলেন, বিভাগীয় পর্যায়ের এ স্বীকৃতি তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করার পাশাপাশি আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কলাকৌশল প্রয়োগ করা হবে।

শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা জানান, তাজ আল মিনারের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও পাঠদানের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে। তাঁর বিভাগীয় পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি পেয়েছে। এ অর্জন ভবিষ্যতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিভাগীয় পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত বিরলের তাজ আল মিনার

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream