বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
Bangla FM

শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে নীলফামারীতে সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালি

প্রতিবেদক

শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করতে নীলফামারীতে সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফডি) এ কর্মসূচির আয়োজন করে।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়। বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এএফডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন বলেন, যে বয়সে শিশুদের বিদ্যালয়ে থাকার কথা, সে বয়সে অনেকেই শ্রমে যুক্ত হচ্ছে কিংবা বাল্যবিবাহের শিকার হচ্ছে। শিশু শ্রম ও বাল্যবিবাহ বন্ধের পাশাপাশি ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে জনসচেতনতা বাড়ানো জরুরি। র‌্যালির মাধ্যমে সেই বার্তাই মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশু শ্রম ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। পাশাপাশি শিশুদের বিদ্যালয়মুখী করার ক্ষেত্রেও এ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে।

এএফডির প্রকল্প সমন্বয়কারী কাজল রায় জানান, সেভ দ্য চিলড্রেন ও নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহযোগিতায় নীলফামারী ও কুড়িগ্রামে বাল্যবিবাহ ও শিশু শ্রম হ্রাসে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ সময় নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে নীলফামারীতে সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালি

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করতে নীলফামারীতে সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফডি) এ কর্মসূচির আয়োজন করে।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়। বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এএফডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন বলেন, যে বয়সে শিশুদের বিদ্যালয়ে থাকার কথা, সে বয়সে অনেকেই শ্রমে যুক্ত হচ্ছে কিংবা বাল্যবিবাহের শিকার হচ্ছে। শিশু শ্রম ও বাল্যবিবাহ বন্ধের পাশাপাশি ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে জনসচেতনতা বাড়ানো জরুরি। র‌্যালির মাধ্যমে সেই বার্তাই মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশু শ্রম ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। পাশাপাশি শিশুদের বিদ্যালয়মুখী করার ক্ষেত্রেও এ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে।

এএফডির প্রকল্প সমন্বয়কারী কাজল রায় জানান, সেভ দ্য চিলড্রেন ও নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহযোগিতায় নীলফামারী ও কুড়িগ্রামে বাল্যবিবাহ ও শিশু শ্রম হ্রাসে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ সময় নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream