বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
Bangla FM

বাঘাইছড়িতে কাচালং সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও ওরিয়েন্টেশন

মোঃ হাসান আলী
মোঃ হাসান আলী বাঘাইছড়ি প্রতিনিধি
| ফটো কার্ড

বাঘাইছড়িতে কাচালং সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও ওরিয়েন্টেশন

রাঙামাটির বাঘাইছড়িতে কাচালং সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা, অধ্যবসায়ী হওয়া এবং মাদক, কিশোর গ্যাং, অনলাইন ক্যাসিনো ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ব্যাচ পরিয়ে সম্মাননা জানানো হয়। পরে নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-শৃঙ্খলা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

কাচালং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য দেবপ্রসাদ দেওয়ান।

বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহমেদ ও সেক্রেটারি আফসার হোসেন।

এ ছাড়া কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষক, নবীন শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কলেজের প্রভাষক কনি চাকমার সঞ্চালনায় বক্তারা বলেন, কলেজজীবন জ্ঞানচর্চা ও নিজেকে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। নিয়মিত কলেজে আসা, নিয়ম-শৃঙ্খলা মেনে চলা, মানবিক মূল্যবোধ ধারণ করা এবং অন্যকে সম্মান করার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, শুধু স্বপ্ন দেখলেই হবে না; অধ্যবসায়ের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকার পাশাপাশি কিশোর গ্যাং, অনলাইন ক্যাসিনো ও অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে পাবজি ও অন্যান্য অনলাইন গেমে অতিরিক্ত সময় ব্যয় না করে পড়াশোনা ও সৃজনশীল কাজে মনোযোগী হতে হবে।

অসৎ সঙ্গ পরিহার করে ভালো বন্ধু ও ইতিবাচক পরিবেশ বেছে নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, রাতের বেলায় অযথা হাট-বাজারে ঘোরাফেরা শিক্ষার্থীদের পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সময়ের সঠিক ব্যবহার করে নিজেদের ভবিষ্যৎ গড়তে হবে।

তারা বলেন, শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য শুধু ব্যক্তিগত উন্নতি নয়; সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে দেশ গঠনে ভূমিকা রাখাও শিক্ষার্থীদের দায়িত্ব। নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও অধ্যবসায়কে ধারণ করে নবীন শিক্ষার্থীদের নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাঘাইছড়িতে কাচালং সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও ওরিয়েন্টেশন

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream