বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
Bangla FM

নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম

ওমর ফারুক
ওমর ফারুক ক্রাইম রিপোর্টার
| ফটো কার্ড

নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম

নরসিংদীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং পারিবারিক সহায়তা বিষয়ে সচেতনতা বাড়াতে ‘স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ ফ্যামিলি হেলথ ফোরাম’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নরসিংদী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে এ ফোরাম অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সহযোগিতা করে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার। ফোরামে স্বাস্থ্যবিষয়ক আলোচক হিসেবে বক্তব্য দেন ডা. মো. আবু কাউছার সুমন এবং বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াসের পুষ্টিবিদ সুমাইয়া সিরাজী।এ সময় স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের ডিরেক্টর ও লায়ন্স ক্লাব অব ঢাকা ডিলিজেন্টের প্রেসিডেন্ট ডা. জাফর আহমেদ, ম্যানেজার (হেলথ) মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কো-অর্ডিনেটররা উপস্থিত ছিলেন।

ফোরামে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিতকরণ, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ, পরিবারের ভূমিকা এবং শিশুদের জীবনমান উন্নয়নে পরিবারকে সম্পৃক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ফোরামে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার ও সংশ্লিষ্টদের আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নরসিংদীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং পারিবারিক সহায়তা বিষয়ে সচেতনতা বাড়াতে ‘স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ ফ্যামিলি হেলথ ফোরাম’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নরসিংদী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে এ ফোরাম অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সহযোগিতা করে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার। ফোরামে স্বাস্থ্যবিষয়ক আলোচক হিসেবে বক্তব্য দেন ডা. মো. আবু কাউছার সুমন এবং বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াসের পুষ্টিবিদ সুমাইয়া সিরাজী।এ সময় স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের ডিরেক্টর ও লায়ন্স ক্লাব অব ঢাকা ডিলিজেন্টের প্রেসিডেন্ট ডা. জাফর আহমেদ, ম্যানেজার (হেলথ) মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কো-অর্ডিনেটররা উপস্থিত ছিলেন।

ফোরামে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিতকরণ, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ, পরিবারের ভূমিকা এবং শিশুদের জীবনমান উন্নয়নে পরিবারকে সম্পৃক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ফোরামে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার ও সংশ্লিষ্টদের আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream