শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

হাইল হাওরে ১৬ ফুটের অজগর উদ্ধার

হাইল হাওরে ১৬ ফুটের অজগর উদ্ধার
ছবি: বন্যাপ্রাণী সেবা ফাউন্ডেশন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরে মাছ ধরার জালে আটকা পড়া ১৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাইল হাওরের উকুলবেড়ির বিল এলাকা থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। পরে অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জেলে রুমন মিয়ার মাছ ধরার জালে অজগরটি পেঁচিয়ে আটকা পড়ে। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার সকালে তিনি সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দরকে জানান। পরে তাহের আলী সব্দর বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। পরে সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দর ও নৌকার মাঝি হায়েদ মিয়ার সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় মাছ ধরার জাল কেটে অজগরটিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন ২৬ কেজি বলে জানা গেছে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন,হাইল হাওরে মাঝেমধ্যে অজগর পাওয়ার পেছনে এর ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাইল হাওর শ্রীমঙ্গলের বন ও পাহাড়ি এলাকার কাছাকাছি হওয়ায় বনাঞ্চল থেকে বিভিন্ন ছড়া ও খাল দিয়ে অজগর সহজেই জলাভূমি এলাকায় চলে আসতে পারে। এসব সাপ সাধারণত পাখি, ইঁদুর,ব্যাঙসহ বিভিন্ন ছোট বন্যপ্রাণী শিকার করে।

পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ বলেন, হাইল হাওর একটি গুরুত্বপূর্ণ জলাভূমি ও অভয়াশ্রম। এখানে মাছ,জলজ প্রাণী ও পাখির প্রাচুর্য থাকায় অজগরের মতো শিকারি প্রাণীর জন্যও পর্যাপ্ত খাবার পাওয়া যায়। হাওরের প্লাবনভূমি, ঝোপঝাড় ও বিলসংলগ্ন এলাকা অজগরের বিচরণ ও শিকারের উপযোগী হওয়ায় মাঝে মাঝে এগুলো হাওর ও আশপাশের কৃষিজমিতে চলে আসে।

উল্লেখ্য,শ্রীমঙ্গল উপজেলার অংশে হাইল হাওর মূলত মির্জাপুর ও ভূনবীর ইউনিয়ন এলাকায় বিস্তৃত। উদ্ধার হওয়া অজগরটি পরবর্তী ব্যবস্থাপনার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

হাইল হাওরে ১৬ ফুটের অজগর উদ্ধার

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream