গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’-এর প্রকাশক-সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সম্পাদনায় বরিশালের গৌরনদীতে সাপ্তাহিক পত্রিকা ‘গৌরনদী পরিক্রমা’-এর প্রকাশনা উৎসব শুক্রবার সকাল ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশক-সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী, মোঃ মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) গৌরনদী, তারিক হাসান রাসেল, অফিসার ইনচার্জ (ওসি) গৌরনদী মোঃ মিজানুর রহমান মুকুল, সদস্য সচিব, বরিশাল উত্তর জেলা বিএনপি, সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, আহবায়ক, বিএনপি গৌরনদী উপজেলা, আলহাজ্ব মোঃ আবুল হোসেন মিয়া, সাবেক আহবায়ক, বিএনপি গৌরনদী উপজেলা, ড. হারিস মিজান, অধ্যক্ষ, মানিকগঞ্জ আদর্শ ডিগ্রী কলেজ , সভাপতি বাংলা সাহিত্য ও বাঙালী সংস্কৃতি সমাজ, গৌরনদী, জহীর সাজ্জাত হান্নান, সদস্য সচিব, উপজেলা বিএনপি গৌরনদী, মোঃ বদিউজ্জামান মিন্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক, উপজেলা বিএনপি গৌরনদী, মোঃ জাকির হোসেন, আহবায়ক পৌর বিএনপি গৌরনদী, শরীফ সফিকুর রহমান স্বপন, সদস্য সচিব, পৌর বিএনপি গৌরনদী, জনাব কামরুজ্জামান খোকন, সিনিয়র যুগ্ম আহবায়ক, পৌর বিএনপি, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি গৌরনদী প্রেসক্লাব। প্রকাশনা উৎসবে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, স্থানীয় মানুষের কথা, এলাকার সমস্যা-সম্ভাবনা, উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও জনজীবনের নানা বিষয় বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে স্থানীয় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘গৌরনদী পরিক্রমা’ গৌরনদীর মানুষের কথা বলার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখবে—এ আশাবাদ ব্যক্ত করেন তারা।
মতামত