শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
Bangla FM

পার্বত্য মন্ত্রীর উপস্থিতিতে কক্সবাজারে বিশেষ সভা

কক্সবাজার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, সংসদ সদস্য এডভোকেট শামীম আরা স্বপ্না, পুলিশ সুপার সাজেদুর রহমান সহ বিভিন্ন বাহিনী প্রধানগণ, সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউএনও, ম্যাজিস্ট্রেট, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।

সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, দূর্নীতি, জনকল্যাণ ও উন্নয়নে ব্যাপক গুরুত্বারোপ করা হয়।  অর্পিত দায়িত্ব পালনে সকলকে সবসময় সোচ্চার ও সচেষ্ট থাকার আহবান জানান মন্ত্রী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পার্বত্য মন্ত্রীর উপস্থিতিতে কক্সবাজারে বিশেষ সভা

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কক্সবাজার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, সংসদ সদস্য এডভোকেট শামীম আরা স্বপ্না, পুলিশ সুপার সাজেদুর রহমান সহ বিভিন্ন বাহিনী প্রধানগণ, সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউএনও, ম্যাজিস্ট্রেট, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।

সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, দূর্নীতি, জনকল্যাণ ও উন্নয়নে ব্যাপক গুরুত্বারোপ করা হয়।  অর্পিত দায়িত্ব পালনে সকলকে সবসময় সোচ্চার ও সচেষ্ট থাকার আহবান জানান মন্ত্রী।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream