শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
Bangla FM

স্বাধীন দেশের আইনশৃঙ্খলা এমন হতে পারে না: শফিকুর রহমান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

স্বাধীন দেশের আইনশৃঙ্খলা এমন হতে পারে না: শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেছেন, একটি স্বাধীন-সার্বভৌম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই এমন অবস্থায় চলতে পারে না।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে জামায়াত আমির বলেন, মন্ত্রণালয়টি তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে ডা. শফিকুর রহমান কমিশনটিকে ‘মেরুদণ্ডহীন’ বলে মন্তব্য করেন। তার দাবি, নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণেই স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে।

জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর তৈরি হওয়া চাপ নিয়েও উদ্বেগ জানান তিনি। তার ভাষ্য, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব ইতোমধ্যে নিত্যপণ্যের দাম এবং পরিবহণ ব্যয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জামায়াতের বিশেষজ্ঞ দলের দেওয়া সুপারিশ ও পরিকল্পনা সরকার গ্রহণ করেনি বলেও তিনি জানান।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করলেও অগ্নিসংযোগ, ভাঙচুর বা এ ধরনের সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। একই সঙ্গে তিনি সরকারকে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

এদিকে বৃহস্পতিবার নগরীর আমান উল্লাহ কনভেনশন হলে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ অর্জন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. শফিকুর রহমান।

অনুষ্ঠানে তিনি বলেন, বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করে দেশের শতাধিক প্রতিষ্ঠানের মধ্যে মাত্র আটটির তালিকায় জায়গা করে নিয়ে অ্যাক্রেডিটেশন অর্জন করা প্রতিষ্ঠানটির জন্য গৌরবের বিষয়। তবে এই অর্জনের মর্যাদা ধরে রাখা এবং এর মান বজায় রাখার দায়িত্ব আরও কঠিন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শাহানা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরীসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন।

এর আগে সকালে কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

স্বাধীন দেশের আইনশৃঙ্খলা এমন হতে পারে না: শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream