শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
Bangla FM

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

প্রতীকি ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রোবায়েত হোসেন বিপুল জানান,নিহত মোবারক আলী বাড়ীর পাশে নিজ সেচ পাম্প চালাতে যায়। এসময় অসাবধানতাবশত সেচ পাম্পের ঝুলন্ত বিদ্যুৎ তারে সাথে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্টয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত মোবারক আলী ঐ গ্রামের মৃত বছির উদ্দিন মন্ডলের ছেলে। তিনি দুই সন্তানের জনক। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হোসেন জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরের সরিষাবাড়ীতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রোবায়েত হোসেন বিপুল জানান,নিহত মোবারক আলী বাড়ীর পাশে নিজ সেচ পাম্প চালাতে যায়। এসময় অসাবধানতাবশত সেচ পাম্পের ঝুলন্ত বিদ্যুৎ তারে সাথে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্টয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত মোবারক আলী ঐ গ্রামের মৃত বছির উদ্দিন মন্ডলের ছেলে। তিনি দুই সন্তানের জনক। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হোসেন জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream