শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
Bangla FM

সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ
ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অক্টোবর মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। সরকারি, ঐচ্ছিক ও সাপ্তাহিক ছুটি একসঙ্গে মিলিয়ে এই দীর্ঘ অবকাশের সুযোগ পাওয়া যাবে। তবে এ সুবিধা মূলত সনাতন ধর্মাবলম্বী নির্দিষ্ট সরকারি চাকরিজীবীদের জন্য প্রযোজ্য। জরুরি সেবায় নিয়োজিতরা এর বাইরে থাকবেন।

সরকারের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি রয়েছে। এর পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত হয়েছে। ফলে দুর্গাপূজাকে ঘিরে সাধারণ সরকারি ছুটি থাকছে দুই দিন।

তবে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চাইলে এর সঙ্গে আরও ছুটি যুক্ত করতে পারবেন। নিয়ম অনুযায়ী, ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী উপলক্ষে তারা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এরপর ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটির সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার সাধারণ বা নৈমিত্তিক ছুটি যোগ করলে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা সাত দিনের অবকাশ পাওয়া সম্ভব হবে। এই সমন্বয় না করলে তারা অন্তত পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

অন্য ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাধারণ শিক্ষার্থী এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা দুর্গাপূজা উপলক্ষে নির্ধারিত দুই দিনের সরকারি ছুটিই পাবেন। তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের ছুটির নীতিমালা অনুযায়ী অতিরিক্ত ছুটি সমন্বয় করতে পারবে।

পূজার সরকারি ছুটির দিনগুলোতে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি ব্যাংকিং কার্যক্রমের জন্য নির্দিষ্ট কিছু শাখা খোলা রাখার পাশাপাশি অনলাইন ব্যাংকিং ও এটিএম সেবা চালু রাখার নির্দেশনা রয়েছে।

এদিকে ছুটি থাকলেও জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে যুক্ত কর্মীদের দায়িত্ব পালন করতে হবে। পুলিশ, হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহকারী সংস্থার কর্মীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীরাও এ সময় নিয়মিত দায়িত্বে থাকবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream