মোঃ মামুন মোল্লা:
গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। তিনি বলেন, একটি মহল বর্তমান সরকারকে অস্থিতিশীল করার পাশাপাশি বিগত পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী নিষিদ্ধ ও গুপ্ত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল-পূর্ব প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম তুহিন বলেন, ‘একটি গণতান্ত্রিক সরকার নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। নির্বাচিত এই সরকার দায়িত্ব নেওয়ার পর খুব বেশি সময় পার না হতেই সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘বিগত সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের বোঝা সামলে দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এই সময়ে কোনো ষড়যন্ত্রকারী গোষ্ঠী, গুপ্ত সংগঠন কিংবা ফ্যাসিবাদী শক্তিকে দেশের শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না।’
তিনি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেনের সঞ্চালনায় সময় উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, যোগীপোল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, বিএনপি নেতা সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড এমদাদুল হক, হাবিবুর রহমান বিপ্লব, আনোয়ার হোসেন, ডাক্তার রইস উদ্দিন, মোল্লা সোহরাব হোসেন, আতাউর রহমান মোড়ল, শাহাবুদ্দিন বুদ্ধি, শহিদুল ইসলাম সোহেল, আল আমিন হাওলাদার, মাসুম খান, গোলাম কিবরিয়া মেম্বার, শেখ আব্দুস সালাম মেম্বার, বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ, সিয়াম হোসেন, জিয়াদুল ইসলাম, কাজী বিল্লাল হোসেন, হাবিবুর রহমান দিপু, শরিফুল ইসলাম টগর, সাবিনা ইয়াসমিন, চমন আরা, রেশমি সুলতানা থানা কৃষক দলের সদস্য সচিব মোঃ শামীম শেখ ও সাবেক ছাত্রদল নেতা ওবায়দুর রহমান চয়ন । বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মতামত