শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
Bangla FM

সৈয়দপুরে দৈনিক আলাপন কার্যালয় পরিদর্শনে প্রেস কাউন্সিল চেয়ারম্যান

| ফটো কার্ড

সৈয়দপুরে দৈনিক আলাপন কার্যালয় পরিদর্শনে প্রেস কাউন্সিল চেয়ারম্যান

নীলফামারীর সৈয়দপুরে দৈনিক আলাপন কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে তিনি এই সফরে আসেন। 

এসময় তাঁর সফরসঙ্গী ছিলেন প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। সৈয়দপুর প্রেসক্লাব সংলগ্ন জেলার অন্যতম প্রাচীন পত্রিকা আলাপন কার্যালয়। এখানে তাঁরা পত্রিকাটির সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় করেন।

এসময় বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ নার্জিজ বানু।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সংবাদপত্রের বিকাশে সাংবাদিক ও পত্রিকা মালিককে যৌথভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে আলাপন পরিবারের পক্ষ থেকে প্রেস কাউন্সিল চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও আলাপন সম্পাদক আমিনুল হকের লেখা দুটি বই উপহার দেওয়া হয়। এসময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন আলাপনের বার্তা সম্পাদক রেজা মাহমুদ, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু,  নজির হোসেন নজু, নুর আলম, প্রিন্স ও হিরা শর্মা প্রমুখ। 

বিষয় : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে দৈনিক আলাপন কার্যালয় পরিদর্শনে প্রেস কাউন্সিল চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুরে দৈনিক আলাপন কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে তিনি এই সফরে আসেন। 

এসময় তাঁর সফরসঙ্গী ছিলেন প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। সৈয়দপুর প্রেসক্লাব সংলগ্ন জেলার অন্যতম প্রাচীন পত্রিকা আলাপন কার্যালয়। এখানে তাঁরা পত্রিকাটির সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় করেন।

এসময় বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ নার্জিজ বানু।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সংবাদপত্রের বিকাশে সাংবাদিক ও পত্রিকা মালিককে যৌথভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে আলাপন পরিবারের পক্ষ থেকে প্রেস কাউন্সিল চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও আলাপন সম্পাদক আমিনুল হকের লেখা দুটি বই উপহার দেওয়া হয়। এসময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন আলাপনের বার্তা সম্পাদক রেজা মাহমুদ, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু,  নজির হোসেন নজু, নুর আলম, প্রিন্স ও হিরা শর্মা প্রমুখ। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream