সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক ও প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরের দিকে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের নিজ বাসভবনে শেষ মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।
আব্দুল কুদ্দুসের ভাতিজি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান লায়লা ফেরদৌস হিমেল জানান, আজ শুক্রবার বাদ জুমা পৌর মালশাপাড়া কবরস্থান মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে সেখানেই তাকে দাফন করা হয়েছে । তার মৃত্যুতে সর্ব স্তরের সাংবাদিকগণ ও সাংবাদিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
মতামত