শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
Bangla FM

বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার

বিএনপি নেতারা নানা ধরনের বক্তব্য দিয়ে রাজনৈতিকভাবে টিকে থাকার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, জনগণও এসব বিষয় বুঝতে পারছে এবং বিএনপি নেতাদের এমন বক্তব্যের কোনো মূল্য নেই।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, এটি সম্পূর্ণ অসত্য কথা এবং নিজেদের দুর্বলতা আড়াল করার চেষ্টা। জামায়াতের লংমার্চ কর্মসূচি চলছে এবং প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাবেন—দুটি বিষয়ই সবার জানা বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপির নেতারা বিষয়গুলোকে গুলিয়ে ফেলছেন। রাজনীতিতে যখন স্বাভাবিক যুক্তি ও ব্যাখ্যার ধারাবাহিকতা থাকে না, তখনই এ ধরনের বক্তব্য আসে। বিএনপি নেতারা ভুলভাল বক্তব্য দিয়ে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে গোলাম পরওয়ার অভিযোগ করেন, জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা তাদের এলাকায় দুর্নীতি ও দলীয়করণের কারণে যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। জনগণের ভোটে নির্বাচিত এমপিদের ওপর অনির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের খবরদারি করার সুযোগ তৈরি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তার ভাষ্য, এর ফলে গ্রাম থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডে দুর্নীতি ছড়িয়ে পড়ছে।

এর আগে দুদিনব্যাপী জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলি আজম মো. আবু বক্কর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিউর রহমান, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতী আমির হামজাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিএনপি নেতারা নানা ধরনের বক্তব্য দিয়ে রাজনৈতিকভাবে টিকে থাকার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, জনগণও এসব বিষয় বুঝতে পারছে এবং বিএনপি নেতাদের এমন বক্তব্যের কোনো মূল্য নেই।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, এটি সম্পূর্ণ অসত্য কথা এবং নিজেদের দুর্বলতা আড়াল করার চেষ্টা। জামায়াতের লংমার্চ কর্মসূচি চলছে এবং প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাবেন—দুটি বিষয়ই সবার জানা বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপির নেতারা বিষয়গুলোকে গুলিয়ে ফেলছেন। রাজনীতিতে যখন স্বাভাবিক যুক্তি ও ব্যাখ্যার ধারাবাহিকতা থাকে না, তখনই এ ধরনের বক্তব্য আসে। বিএনপি নেতারা ভুলভাল বক্তব্য দিয়ে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে গোলাম পরওয়ার অভিযোগ করেন, জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা তাদের এলাকায় দুর্নীতি ও দলীয়করণের কারণে যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। জনগণের ভোটে নির্বাচিত এমপিদের ওপর অনির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের খবরদারি করার সুযোগ তৈরি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তার ভাষ্য, এর ফলে গ্রাম থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডে দুর্নীতি ছড়িয়ে পড়ছে।

এর আগে দুদিনব্যাপী জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলি আজম মো. আবু বক্কর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিউর রহমান, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতী আমির হামজাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream