মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা করে তার সিলেট সার্কিট হাউজে যাওয়ার কথা রয়েছে। সেখানে পৌঁছে তিনি গার্ড অব অনার গ্রহণ করবেন।

সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজারে যাওয়ার কথা রয়েছে তার।

বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট নগর ভবনে সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সার্কিট হাউজে অবস্থান করবেন তিনি। সফর শেষে রাত ৮টার দিকে বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানিয়েছেন, সফর উপলক্ষে প্রায় এক হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর সঙ্গে অতিরিক্ত আরও ২০০ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোকেও নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে।

এদিকে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকেও বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পর্যটননগরী সিলেটের সৌন্দর্য ও পরিবেশ যাতে রাষ্ট্রপতির সফরে যথাযথভাবে তুলে ধরা যায়, সেদিকে গুরুত্ব দেওয়া হয়েছে। নাগরিক সংবর্ধনার মাধ্যমে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সিটি করপোরেশন প্রস্তুত বলেও জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream