মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা ইসির, জানে না সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা ইসির, জানে না সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সাত ধাপের সম্ভাব্য সময়সূচি নির্বাচন কমিশন (ইসি) প্রকাশ করলেও এ বিষয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনের মাধ্যমে তারা জানতে পেরেছেন যে নির্বাচন কমিশন কয়েক ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সম্ভাব্য তারিখ জানিয়েছে। তবে এ বিষয়ে সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে কোনো চিঠিপত্র বা আলোচনা করা হয়নি।

তিনি বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তাদের সাংবিধানিক ক্ষমতা রয়েছে। তবে প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আগে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রস্তুতিমূলক বৈঠক করা হয়। এরপর প্রয়োজনীয় বিষয় পর্যালোচনা করে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হয়।

মীর শাহে আলম আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সঙ্গে বাজেটসহ নানা প্রশাসনিক ও আর্থিক বিষয় জড়িত। এসব বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয় কিংবা সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি।

এ কারণে ইসি ঘোষিত ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ সম্পর্কে সরকার অবগত নয় বলেও স্পষ্ট করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা ইসির, জানে না সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সাত ধাপের সম্ভাব্য সময়সূচি নির্বাচন কমিশন (ইসি) প্রকাশ করলেও এ বিষয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনের মাধ্যমে তারা জানতে পেরেছেন যে নির্বাচন কমিশন কয়েক ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সম্ভাব্য তারিখ জানিয়েছে। তবে এ বিষয়ে সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে কোনো চিঠিপত্র বা আলোচনা করা হয়নি।

তিনি বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তাদের সাংবিধানিক ক্ষমতা রয়েছে। তবে প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আগে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রস্তুতিমূলক বৈঠক করা হয়। এরপর প্রয়োজনীয় বিষয় পর্যালোচনা করে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হয়।

মীর শাহে আলম আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সঙ্গে বাজেটসহ নানা প্রশাসনিক ও আর্থিক বিষয় জড়িত। এসব বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয় কিংবা সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি।

এ কারণে ইসি ঘোষিত ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ সম্পর্কে সরকার অবগত নয় বলেও স্পষ্ট করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream