নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) নতুন ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় হাসপাতালটির রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন জানান, খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে থাকলেও ভবন থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে।
তিনি আরও জানান, সদর ফায়ার স্টেশন থেকে আরেকটি টিম হাসপাতালে যাচ্ছে। সম্পূর্ণ ধোঁয়া নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের আসল কারণ উদঘাটন করা সম্ভব হবে।
মতামত