সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

৩০ ঘণ্টা পর ধলাই নদীতে চালকের মরদেহ

সত্যজিৎ দাস
সত্যজিৎ দাস জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

৩০ ঘণ্টা পর ধলাই নদীতে চালকের মরদেহ
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর প্রীতম এরিক (৪৫) নামে এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকার ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভানুগাছ রেলওয়ে ব্রিজসংলগ্ন ধলাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কুমড়াকাপন এলাকায় নিজের টমটম ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধলাই নদীতে পড়ে যান চালক প্রীতম এরিক। এ সময় টমটমসহ তিনি নদীর পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে স্থানীয় লোকজন,পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। সিলেট থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলও অভিযানে অংশ নেয়। পরে নদী থেকে টমটমটি উদ্ধার করা হলেও চালকের সন্ধান পাওয়া যায়নি।

সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় বাসিন্দারা নদীতে নিখোঁজ চালকের সন্ধানে তল্লাশি চালান। এরই মধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ধলাই রেলওয়ে ব্রিজসংলগ্ন নদীতে স্থানীয় কয়েকজন যুবক একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তাঁরা মরদেহটি নদীর তীরে তুলে আনেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে স্বজনেরা মরদেহটি প্রীতম এরিকের বলে শনাক্ত করেন। এ সময় নদীর তীরে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

নিহত প্রীতম এরিক কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার টমাস এরিকের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত টমটমের চালক ছিলেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন,নিখোঁজ চালককে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালায়। সোমবার নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

৩০ ঘণ্টা পর ধলাই নদীতে চালকের মরদেহ

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream