টাঙ্গাইলের ভূঞাপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচটি প্রতিষ্ঠান কে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড ও একটি বেকারির কার্যক্রম বন্ধ করা হয়েছে।
আজ (সোমবার ) ১৪ সেপ্টেম্বর উপজেলার ভূঞাপুর বাসস্ট্যান্ডে ও নিকরাইল বাজার এলাকাতে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।
এসময় তিনি বলেন, অভিযোগ এর ভিত্তিতে এই বাজারে অভিযান পরিচালনা করা হয়, এ সময় একটি খাবার হোটেল ও চারটি মিষ্টির দোকানে অনিয়মের সত্যতা পাওয়ায় পাঁচটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা ও নিকরাইল বাজার এলাকায় অস্বাস্থ্য পরিবেশে খাদ্য প্রস্তুত করায় মুসলিম বেকারি এর কার্যক্রম দুই দিন বন্ধ থাকার নোটিশ প্রদান করা হয় । জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মতামত