জ্বালানি তেলের দামে বড় ধরনের উল্লম্ফনের জেরে বিশ্ব অর্থনীতিতে নতুন করে মূল্যস্ফীতি বৃদ্ধির উদ্বেগ দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (Fed) সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় দরপতন ঘটেছে।
টানা তিন সপ্তাহ ধরে দরপতনের ধারাবাহিকতায় দাম আরও নিচে নেমেছে।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩৩৪.৩১ ডলারে নেমে আসে।
পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম ০.৮ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৪,৩৭৫ ডলারে লেনদেন হয়।সুদের হার বৃদ্ধির আশঙ্কায় স্বর্ণের বাজারে চাপ: ফেডের কড়া অবস্থান: সিএমই ফেডওয়াচ (CME FedWatch) টুলের তথ্য মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠেয় বৈঠকে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা বেড়ে ৮৬.৫ শতাংশে পৌঁছেছে।
আগস্টে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যস্ফীতি ও মৌলিক সূচক চার মাসের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীরা ডলারের দিকে ঝুঁকিছেন। স্থায়ী মূল্যস্ফীতি ও জ্বালানি সংকটের কারণে চলতি শুক্রবার ব্যাংক অব জাপানও (BOJ) সুদের হার বাড়াতে পারে বলে বাজার বিশ্লেষকরা ধারণা করছেন।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, তেল ও জ্বালানির দাম বৃদ্ধির সাথে সাথে প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার বাড়ানোর গুঞ্জন স্বর্ণের ওপর বিক্রির চাপ বাড়িয়েছে। যেহেতু স্বর্ণ কোনো নির্দিষ্ট সুদ বা লভ্যাংশ দেয় না, তাই উচ্চ সুদের হারের বাজারে এতে বিনিয়োগের আকর্ষণ সাময়িকভাবে কমে যায়।
বাড়ছে তেলের দাম সোনার দাম কমলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক দিনেই ২ শতাংশের বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে ভূ-রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে:সৌদিতে হামলা ও পাইপলাইন বন্ধ: সৌদি আরবে হুথিদের নতুন হামলা এবং সে দেশের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক সরবরাহ সংকটের ভীতি জোরালো হয়েছে।
মতামত