চলতি সেপ্টেম্বরের প্রথম ১২ দিনে দেশে ১২৩ কোটি ৪০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৫ হাজার ১৭৯ কোটি ৩০ লাখ ৭০ হাজার টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি ৯১ কোটি ৬৯ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ৭৩ লাখ ৬০ হাজার ডলার। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকগুলো ৯ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলো ২৮ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পেয়েছে।
ব্যাংকভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে। ব্যাংকটি ২২ কোটি ৯২ লাখ ৯০ হাজার ডলার সংগ্রহ করেছে।
দ্বিতীয় অবস্থানে থাকা রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ৬৬ লাখ ১০ হাজার ডলার। বাংলাদেশ কৃষি ব্যাংক ৯ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলার নিয়ে তৃতীয় এবং ব্র্যাক ব্যাংক ৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।
মতামত