আগামী ১২ নভেম্বর থেকে দেশজুড়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের লক্ষ্য নির্ধারণ করেছে ইসি।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার প্রাথমিক লক্ষ্য হিসেবে আগামী ১২ নভেম্বরকে নির্ধারণ করে কমিশন তাদের কর্মপরিকল্পনা এগিয়ে নিচ্ছে। প্রথম দফায় ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদগুলোকে এর আওতায় আনা হচ্ছে।
নির্বাচন কমিশনার স্পষ্ট করেন যে, নির্ধারিত সময়ের মধ্যে যদি স্থানীয় সরকার সংক্রান্ত আইনে কোনো সংশোধন বা পরিবর্তন না আসে, তবে বর্তমান বিদ্যমান আইনি কাঠামোর অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ না জানালেও নির্বাচন কমিশনার উল্লেখ করেন যে, সার্বিক দিক বিবেচনা করে খুব শীঘ্রই স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক সময়সূচি ও তফসিল প্রকাশ করবে কমিশন।
মতামত