সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ঢাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন শিবির সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ঢাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন শিবির সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খান
ঢাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন শিবির সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ‘ডিনস অ্যাওয়ার্ড’ (Dean's Award) পেলেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খান। অনার্সে লোকপ্রশাসন বিভাগ থেকে সর্বোচ্চ ফল অর্জন করায় তাকে এই সম্মানজনক পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২১, ২০২২ ও ২০২৩ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায়। তিনি একাডেমিক ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন:

অনার্স (BSS): ৪.০০-এর মধ্যে ৩.৯৩ সিজিপিএ অর্জন করে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন।

মাস্টার্স (MSS): প্রথম সেমিস্টারেও ৪.০০-এর মধ্যে পূর্ণ ৪.০০ সিজিপিএ লাভ করেন।

তার এই অর্জনে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মেফতাহুল হোসাইন আল মারুফ সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানান।

সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে শিক্ষক ও প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ডিনস অ্যাওয়ার্ডের মূল অনুষ্ঠান শেষে মেধা ও শিক্ষার পরিবেশ নিয়ে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক উন্মুক্ত সংলাপে মিলিত হওয়ার কথা রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন শিবির সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খান

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream