সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ১, সাজাপ্রাপ্ত ৪ আসামি আটক

​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক কয়েকটি অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে। একই এলাকার বিভিন্ন স্থান থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত ১ জন এবং বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আরও ৩ জনসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে এসব অভিযান চালানো হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর-আল-আহসানের নেতৃত্বে একটি দল শশীদল বাজারের কাছে হরিমঙ্গল-বাগড়া বাজার সড়কের পাশে অভিযান চালায়। সেখান থেকে ৮ কেজি গাঁজাসহ মো. জনি (২৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়। জনি শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার মো. আ. রশিদের ছেলে।

​একই দিনে থানার এএসআই সাইফুল আলম সিদ্দিকী ও এএসআই কামরুজ্জামান অভিযান চালিয়ে ২টি মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি আহাম্মেদ হৃদয় হাসানকে (২০) দক্ষিণ শশীদল এলাকা থেকে গ্রেপ্তার করেন।

​এ ছাড়া থানার অন্যান্য দলের পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন টাটেরা এলাকার মো. মনির হোসেন (২৬), দুলালপুর এলাকার মো. মনির এবং বড়ধুশিয়া এলাকার মো. আব্দুল হাকিম (২২)।

​অভিযানের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ১, সাজাপ্রাপ্ত ৪ আসামি আটক

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক কয়েকটি অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে। একই এলাকার বিভিন্ন স্থান থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত ১ জন এবং বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আরও ৩ জনসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে এসব অভিযান চালানো হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর-আল-আহসানের নেতৃত্বে একটি দল শশীদল বাজারের কাছে হরিমঙ্গল-বাগড়া বাজার সড়কের পাশে অভিযান চালায়। সেখান থেকে ৮ কেজি গাঁজাসহ মো. জনি (২৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়। জনি শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার মো. আ. রশিদের ছেলে।

​একই দিনে থানার এএসআই সাইফুল আলম সিদ্দিকী ও এএসআই কামরুজ্জামান অভিযান চালিয়ে ২টি মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি আহাম্মেদ হৃদয় হাসানকে (২০) দক্ষিণ শশীদল এলাকা থেকে গ্রেপ্তার করেন।

​এ ছাড়া থানার অন্যান্য দলের পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন টাটেরা এলাকার মো. মনির হোসেন (২৬), দুলালপুর এলাকার মো. মনির এবং বড়ধুশিয়া এলাকার মো. আব্দুল হাকিম (২২)।

​অভিযানের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream