নওগাঁ জেলার পত্নীতলা থানায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ইং ১২/০৯/২০২৬ তারিখ রাত ৮ টার সময় কানু দেওয়ান নামের মাদক কারবারি কে আটক করেছে পুলিশ কর্তৃপক্ষ।
জানা যায়, আটককৃত ব্যক্তি নিজে একজন পাক্কা নেশাখোর ও নেশা বিক্রেতা। তার প্রকৃত নাম ও ঠিকানা, দেওয়ান মোঃ শরিফুল ইসলাম কানু (৫৫), পিতা- মৃত দেওয়ান আহসান আলী, সাং- যদুবাটি, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ।
আরো অবগত হওয়া যায় যে, পত্নীতলা থানাধীন যদুবাটি গ্রামের কাঁচা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়েছে। এসময়ে তার হেফাজত হতে ৩০ (ত্রিশ) পিচ নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদকদ্রব্য পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও জব্দ করা হয়েছে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক এর সত্যতা নিশ্চিত করে বলেন , আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার আসামিকে নওগাঁ জেলা আদালতে হাজির করার কথা রয়েছে এবং বিজ্ঞ বিচারকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ কি হবে -?
মতামত