রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

নওগাঁয় রামদাসহ ছিনতাইকারী আটক

নওগাঁয় রামদাসহ ছিনতাইকারী আটক
নওগাঁয় রামদাসহ ছিনতাইকারী আটক

নওগাঁ জেলার নওগাঁ-রানীনগর সড়কে অভিযান চালিয়ে স্থানীয় জনগণের  সক্রিয় সহায়তায় চিহ্নিত আন্তঃজেলা ছিনতাইকারী মো. ইমন (২৪)কে একটি দেশীয় অস্ত্র ( যা রাম দা নামে চিহ্নিত) সহ আটক করেছে পুলিশ।

আটক কৃত  ইমন রানীনগর উপজেলার সিংড়াডাঙ্গা গ্রামের মৃত ইয়ানুর সাকিদারের ছেলে। পুলিশ জানায়, ইমন তার অজ্ঞাতনামা পলাতক সহযোগীদের নিয়ে নওগাঁ-রানীনগর সড়কের বিভিন্ন সুবিধাজনক স্থানে রাতে অবস্থান করে বাস ও ট্রেনে বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতো। 

এ ঘটনায়  ইমনের বিরুদ্ধে দস্যুতা বিষয়ক মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম  মহোদয় বলেন, ছিনতাইকারী ইমনের পলাতক সহযোগীদের গ্রেফতারে নওগাঁ সদর থানা, রানীনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে বিভিন্ন স্থানে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। নওগাঁ জেলা পুলিশ সড়কে ছিনতাইকারীদের কঠোর হস্তে দমন করবে এই মর্মে  দৃঢ় আশ্বাস প্রদান করেন কর্তৃপক্ষ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় রামদাসহ ছিনতাইকারী আটক

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁ জেলার নওগাঁ-রানীনগর সড়কে অভিযান চালিয়ে স্থানীয় জনগণের  সক্রিয় সহায়তায় চিহ্নিত আন্তঃজেলা ছিনতাইকারী মো. ইমন (২৪)কে একটি দেশীয় অস্ত্র ( যা রাম দা নামে চিহ্নিত) সহ আটক করেছে পুলিশ।

আটক কৃত  ইমন রানীনগর উপজেলার সিংড়াডাঙ্গা গ্রামের মৃত ইয়ানুর সাকিদারের ছেলে। পুলিশ জানায়, ইমন তার অজ্ঞাতনামা পলাতক সহযোগীদের নিয়ে নওগাঁ-রানীনগর সড়কের বিভিন্ন সুবিধাজনক স্থানে রাতে অবস্থান করে বাস ও ট্রেনে বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতো। 

এ ঘটনায়  ইমনের বিরুদ্ধে দস্যুতা বিষয়ক মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম  মহোদয় বলেন, ছিনতাইকারী ইমনের পলাতক সহযোগীদের গ্রেফতারে নওগাঁ সদর থানা, রানীনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে বিভিন্ন স্থানে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। নওগাঁ জেলা পুলিশ সড়কে ছিনতাইকারীদের কঠোর হস্তে দমন করবে এই মর্মে  দৃঢ় আশ্বাস প্রদান করেন কর্তৃপক্ষ।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream