সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় বিএনপি নেতা সাময়িক বহিষ্কার

খুলনার পাইকগাছায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুবেল সরদারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একাধিকবার মৌখিকভাবে সতর্ক করার পরও দলীয় শৃঙ্খলা মেনে না চলার অভিযোগে সাংগঠনিক কার্যক্রমের স্বার্থে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রোববার দুপুরে পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ ও সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুবেল সরদার বিগত দিনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আসছিলেন। এ বিষয়ে তাকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি সতর্কবার্তায় কর্ণপাত করেননি।

এর পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমের স্বার্থে তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে নেতাকর্মীদের আরও সতর্ক থাকতে হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় বিএনপি নেতা সাময়িক বহিষ্কার

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

খুলনার পাইকগাছায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুবেল সরদারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একাধিকবার মৌখিকভাবে সতর্ক করার পরও দলীয় শৃঙ্খলা মেনে না চলার অভিযোগে সাংগঠনিক কার্যক্রমের স্বার্থে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রোববার দুপুরে পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ ও সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুবেল সরদার বিগত দিনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আসছিলেন। এ বিষয়ে তাকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি সতর্কবার্তায় কর্ণপাত করেননি।

এর পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমের স্বার্থে তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে নেতাকর্মীদের আরও সতর্ক থাকতে হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream