সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মনোহরদীতে ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার

ওমর ফারুক
ওমর ফারুক নরসিংদী প্রতিনিধি
| ফটো কার্ড

মনোহরদীতে ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার
মনোহরদীতে ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার, পিক-আপ ও অস্ত্র উদ্ধার

নরসিংদীর মনোহরদীতে ডিমবোঝাই পিক-আপ গাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত পিক-আপ গাড়ি, ৯৮টি ডিমের খালি ক্যারেট, ডিম বিক্রির নগদ ১০ হাজার টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত পিক-আপ গাড়ি, দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে মনোহরদী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় মনোহরদী থানার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিবপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রায়হান সরকার।

গ্রেপ্তারকৃতরা হলেন—নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বড়নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে ইমন (২৮), একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে মো. রিফাত হৃদয় (২৮), কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের জসিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মুন্না ওরফে রুমান (২৭), কিশোরগঞ্জের ইটনা উপজেলার ভূঁইয়ারপাড় গ্রামের রাজা মিয়ার ছেলে রহমত আলী ওরফে জিল্লুর এবং নোয়াখালীর সেনবাগ পৌরসভার আবু তাহেরের ছেলে জসিম উদ্দিন (৬০)।

পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর রাত ১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা এলাকায় ইসমাইল হোসেনের বাড়ির সামনে কয়েকজন ডাকাত পিক-আপ দিয়ে ডিমবোঝাই পিক-আপ গাড়িটির গতিরোধ করে। এ সময় চালক ও তার সহযোগীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ডাকাতদের ব্যবহৃত গাড়িতে তুলে নেওয়া হয়। পরে তাদের হেতেমদী-সাগরদী বাইপাস সড়কের পাশে ফেলে রেখে ডিমবোঝাই গাড়িটি নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

এ ঘটনায় ডিমবোঝাই পিক-আপের মালিক মো. মফিজুল ইসলাম বাদী হয়ে মনোহরদী থানায় মামলা দায়ের করেন। মামলার পর নরসিংদী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেনের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালীর সেনবাগ দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে লুণ্ঠিত ডিমের ক্রেতা ও ডাকাতদের পূর্বপরিচিত জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে লুণ্ঠিত পিক-আপ গাড়ি, ডিমের ৯৮টি খালি ক্যারেট এবং ডিম বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা বিভিন্ন জেলার সড়ক ও মহাসড়কে নিয়মিত ডাকাতি করে আসছিল বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

এ সময় মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, এসআই শহীদুজ্জামান এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রায়হান সরকার জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পরে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মনোহরদীতে ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream