সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মিজোরাম থেকে ঘরে ফেরা: সেনাবাহিনীর সহায়তায় নতুন করে বাঁচার স্বপ্ন

মো: আলম
মো: আলম জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

মিজোরাম থেকে ঘরে ফেরা: সেনাবাহিনীর সহায়তায় নতুন করে বাঁচার স্বপ্ন
মিজোরাম থেকে ঘরে ফেরা: সেনাবাহিনীর সহায়তায় নতুন করে বাঁচার স্বপ্ন

দীর্ঘদিন পর নিজের মাটির গন্ধ। নিজের মানুষের মুখ। মিজোরামে কাটানো দিনগুলোর কষ্ট ভুলে এখন ঠোঁটে হাসি। 

ভানরৌখম বম বলেন,  “মাতৃভূমি ও স্বদেশ ছেড়ে অন্য দেশে থাকলে কখনো নিজের বাড়ির মতো লাগে না। এতদিন পর নিজের গ্রামে ফিরতে পেরে ভালো লাগছে। নিজের মাটি ও মানুষের কাছে ফিরে এসেছি, এটাই সবচেয়ে বড় আনন্দ।

সালটা ২০২৪। থানছি ও রুমা উপজেলায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর বিরুদ্ধে সরকারি বাহিনীর অভিযান শুরু হলে নিরাপত্তার স্বার্থে সীমান্ত পেরিয়ে মিজোরামে আশ্রয় নেন অনেকে।

অবশেষে দীর্ঘ অপেক্ষার পর তিনটি বম পরিবার আবার নিজ দেশে ফিরে এসেছে। তাদের মধ্যে একটি পরিবারের ছোট্ট শিশুটিও রয়েছে। সীমান্তে তাদের স্বাগত জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

ফেরত আসা প্রতিটি পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা সহ খাদ্য, বাসস্থান ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

নিজ দেশের আনন্দের তুলনা হয় না"ফিরে আসা এক নারী বলেন, "পরের দেশে দুই বেলা খেয়েছি, কিন্তু শান্তি পাইনি। নিজের ঘরের মেঝেতে ঘুমানোর শান্তিই আলাদা।"

ছবিতে দেখা যায়, সেনাসদস্যদের হাত ধরে হাসছে ছোট্ট শিশুটি। চারপাশে স্বজনদের ভিড়। এই দৃশ্য দেখে শুধু একটা কথাই মনে হয় - হাসছে বাংলাদেশ। নিজের মানুষ ঘরে ফিরলে দেশও হাসে।

কেএনএফ বিরোধী অভিযানের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষদের ফিরিয়ে আনা এবং পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মিজোরাম থেকে ঘরে ফেরা: সেনাবাহিনীর সহায়তায় নতুন করে বাঁচার স্বপ্ন

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দীর্ঘদিন পর নিজের মাটির গন্ধ। নিজের মানুষের মুখ। মিজোরামে কাটানো দিনগুলোর কষ্ট ভুলে এখন ঠোঁটে হাসি। 

ভানরৌখম বম বলেন,  “মাতৃভূমি ও স্বদেশ ছেড়ে অন্য দেশে থাকলে কখনো নিজের বাড়ির মতো লাগে না। এতদিন পর নিজের গ্রামে ফিরতে পেরে ভালো লাগছে। নিজের মাটি ও মানুষের কাছে ফিরে এসেছি, এটাই সবচেয়ে বড় আনন্দ।

সালটা ২০২৪। থানছি ও রুমা উপজেলায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর বিরুদ্ধে সরকারি বাহিনীর অভিযান শুরু হলে নিরাপত্তার স্বার্থে সীমান্ত পেরিয়ে মিজোরামে আশ্রয় নেন অনেকে।

অবশেষে দীর্ঘ অপেক্ষার পর তিনটি বম পরিবার আবার নিজ দেশে ফিরে এসেছে। তাদের মধ্যে একটি পরিবারের ছোট্ট শিশুটিও রয়েছে। সীমান্তে তাদের স্বাগত জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

ফেরত আসা প্রতিটি পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা সহ খাদ্য, বাসস্থান ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

নিজ দেশের আনন্দের তুলনা হয় না"ফিরে আসা এক নারী বলেন, "পরের দেশে দুই বেলা খেয়েছি, কিন্তু শান্তি পাইনি। নিজের ঘরের মেঝেতে ঘুমানোর শান্তিই আলাদা।"

ছবিতে দেখা যায়, সেনাসদস্যদের হাত ধরে হাসছে ছোট্ট শিশুটি। চারপাশে স্বজনদের ভিড়। এই দৃশ্য দেখে শুধু একটা কথাই মনে হয় - হাসছে বাংলাদেশ। নিজের মানুষ ঘরে ফিরলে দেশও হাসে।

কেএনএফ বিরোধী অভিযানের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষদের ফিরিয়ে আনা এবং পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream