টেলিভিশন, রেডিও ও অনলাইন মাধ্যমে পেশাদার উপস্থাপক হিসেবে ক্যারিয়ার গড়তে ইচ্ছুকদের জন্য চার সপ্তাহব্যাপী ‘সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা কৌশল প্রশিক্ষণ পাঠ্যধারা’ শীর্ষক বিশেষ কোর্স চালুর ঘোষণা দিয়েছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (NIMC)। আজ ১৪ সেপ্টেম্বর থেকে এই কোর্সের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ৪ সপ্তাহ মেয়াদী এই কোর্সে সংবাদ ও সাংবাদিকতার মৌলিক ধারণা, প্রমিত ভাষা, উচ্চারণ, বাচনভঙ্গি ও শুদ্ধ স্বরাঘাত অনুশীলন, সাক্ষাৎকার গ্রহণ, লাইভ রিপোর্টিং এবং স্টুডিওতে ক্যামেরার সামনে অনুশীলনের সুযোগ পাবেন প্রশিক্ষণার্থীরা।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
আবেদনের শেষ সময়: ০৫ অক্টোবর ২০২৬
মৌখিক পরীক্ষা ও বাছাই: ০৬ অক্টোবর ২০২৬
কোর্স চালুর সময়: ১১ অক্টোবর থেকে ০৫ নভেম্বর ২০২৬ (পূর্ণকালীন)
আসন সংখ্যা: সীমিত, মাত্র ২০ জন।
যোগ্যতা ও অন্যান্য তথ্য:
আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান পাস হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর কোর্স ফি বাবদ ৪,০০০ টাকা জমা দিতে হবে।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা জাতীয় গণমাধ্যমের ইনস্টিটিউটের ওয়েবসাইট (www.nimc.gov.bd)-এর মাধ্যমে ২০০ টাকা ফরম ফিসহ অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়া সরাসরি ইনস্টিটিউটের হিসাব শাখা থেকেও নির্ধারিত সময়ে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।
ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৫৭0-২৬৫৯৮০ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া বিস্তারিত জানতে রাজধানীর দারুস সালামে অবস্থিত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
মতামত